
টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আয়নাল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক সল্লা ইউনিয়নের টেকপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মাছ বিক্রি করা জন্য এলেঙ্গার উদ্দেশে বাড়ি থেকে বের হয় আয়নাল হক।
পরে হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ সময় স্থানীয় লোকজন মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম আরটিভি নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হলে তারা গিয়ে মরদেহ পায়নি। মরদেহটি স্থানীয় হওয়ায় স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে সেটি জানাতে পারেননি তিনি।
জেবি




