
জামালপুরে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিবিএমসিবিতে বহির্বিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বিএমএ ও স্বচিপ জেলা শাখার আহ্বানে বুধবার সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেয়া থেকে বিরত রয়েছেন চিকিৎসকরা। প্রাইভেট চিকিৎসকরাও এই কর্মবিরতি পালন করছেন।
এদিকে চিকিৎসকদের ধর্মঘটের কারণে বহির্বিভাগে টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। সকাল ৮টা থেকে বহির্বিভাগে রোগী দেখা শুরু হওয়ার কথা ধাকলেও কোনো রুমেই চিকিৎসকদের দেখা যায়নি।
এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীরা। ধর্মঘটের বিষয়টি না জানার কারণে ভোগান্তিতে পড়েছেন তারা। তবে ইনডোর, জরুরি বিভাগ ও কোভিড হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
পি




