
বরিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। সমাবেশে বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে ভোট ডাকাতির দুই বছর পূর্তির কালো দিবস উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে কালো পতাকা সমাবেশ ও মিছিল করে।
জেবি




