
মানিকগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এবং সকালে দুর্ঘটনা দুটি ঘটে।
এদিকে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, দুপুর একটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা একটি পিকআপভ্যানের চাপায় আজিজুর রহমান (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী ঘনাস্থলেই মারা যান।
নিহত আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।
অন্য দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ছয়টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের হিজুলী আম্বলা কোল্ড স্টোরেজের সামনে।
১৫ জন নির্মাণ শ্রমিক কংক্রিট মিকচার মেশিন পিকআপভ্যানে উঠিয়ে গন্তব্যে যাওয়ার পথে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে আটজন শ্রমিক মিকচার মেশিনের নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাদের মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার গাবতলী এলাকার আলতু মিয়ার ছেলে আলম মিয়া (৪০) এবং মোসলেম উদ্দিনের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।
জেবি




