
কুমিল্লায় সাড়ে ৩ মাসে বিভিন্ন মাদকদ্রব্যসহ এক হাজার ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২১ সালের ২ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত ২ হাজার ১০ কেজি গাঁজা, ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ৭ হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশি মদসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মাদক নির্মূলে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
জিএম




