
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহর পক্ষে মধ্যরাতে সদর উপজেলার খানপুর, নবীগঞ্জ ঘাট, নারায়ণগঞ্জ রেলস্টেশন, চাষাড়া শহীদ মিনার, চাষাড়া রেলস্টেশন এবং শিবু মার্কেট এলাকায় প্রায় ১০০ জন ভাসমান অসহায়-দুস্থদের মাঝে সেহরির জন্য খাবার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর তত্ত্বাবধানে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মো: আজিজুর রহমান এ কর্মসূচিটি বাস্তবায়ন করেন।
সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান জানান, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সার্বিক নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরার তত্ত্বাবধানে এ কর্মসূচি রমজান মাসের শুরু থেকেই সদর উপজেলায় চলমান রয়েছে এবং এটি রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এ ধরণের একটি মানবিক কার্যক্রমের প্রত্যক্ষ অংশীদার হতে পেরে তিনি নিজেও অত্যন্ত আনন্দিত।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে বর্তমান জেলা প্রশাসকের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি সর্বমহলে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
এফএ




