
ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় দালালসহ ২৮ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
সোমবার (১০ মে) ভোরে উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেন।
বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, অবৈধ অনুপ্রবেশের সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় মাটিলা সীমান্ত থেকে ২০ জন ও সামন্তা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
জিএম




