
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে টঙ্গীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
সোমবার প্রায় এক হাজারের শিক্ষকের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই আমাদের সরকার সাধারণ জনগণের পাশে রয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এবারো ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে নানা মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করছি। ভবিষ্যতেও সরকারের এ সকল জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী, সহ-সভাপতি হাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, মজিবুর রহমান মাষ্টার, সরকার নজরুল ইসলাম বিপ্লব, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী কলেজ ছাত্রলীগ সভাপতি
কাজী মঞ্জুর, টঙ্গী থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
ওয়াই




