
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় প্রথম দিনের বিশেষ লকডাউন চলছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল সাড়ে ৬টা নাগাদ নওগাঁ পৌরসভার অন্তর্গত বালুডাঙ্গা বাসস্টান্ড এবং ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস-চলাচল বন্ধ থাকলেও সিএনজি অটোরিক্সা করে মানুষের চলাচল করতে দেখা গেছে। এদিকে রিক্সা, ভ্যান, মিনি ট্রাক্টরসহ স্থানীয় গণ-পরিবহণগুলো চলছে স্বাস্থ্যবিধি না মেনে।
এর আগে বুধবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসক ৭ দিনের লকডাউন ঘোষণা করেন।
স্থানীয় একজন যাত্রী নাম প্রকাশ না করে বলেন, বাঁচার জন্য বাহিরে বের হয়েছি। লকডাউন দিয়ে তো আর পেটে ভাত আসবে না।
এছাড়া রাস্তায় চলাচলে বেশির ভাগ মানুষই ব্যবহার করছেন না মাস্ক।
জিএম




