
মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের কারণে বেশকিছু এলাকায় সোমবার (২১ জুন) গ্যাস থাকবে না। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (২০ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের মেঘনাঘাট, মোগড়াপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সোনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। সেই সঙ্গে উল্লেখিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে।
এফএ




