
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার গ্রামে বিয়ের ২৪ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী।
রোববার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ওই গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণী উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের পশ্চিম চর-জব্বার গ্রামের আবদুল খালেকের মেয়ে বিবি বেয়ো (১৯)।
স্থানীয় সূত্র জানায়, গত ২২ জুলাই বিবি রাবেয়াকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেয়ায় বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। একপর্যায়ে বিয়ের ২৪ দিনের মাথায় মা-বাবার সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
জিএম




