
৮ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুরে আরিফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে শাহজাদপুর আমলী আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২৩ আগস্ট) দুপুরে ৮ বছরের শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে তার বাবা বাদী হয়ে আরিফুল নামে ওই শিক্ষককে আসামি করে মামলা করেন। সোমবার রাতেই ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত আলোকদিয়ার সুবহানিয়া নুরানি হাফিজিয়া মাদরাসার ২য় শ্রেণির ছাত্র। গত ২১ আগস্ট মাদরাসা থেকে বাড়ি চলে যায়। সোমবার (২৩ আগস্ট) সকালে তার মা তাকে মাদরাসায় যেতে বললে নাহিদুল তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং মাদরাসায় যেতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে শিশু তার মায়ের কাছে বলে, মাদরাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম গত ১৬ আগস্ট তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক বলৎকার করেছে। বিষয়টি জানার পরই শিশুর বাবা থানায় মামলা করেন।
এসআর/




