
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে সাইদুর রহমান সাইদ (৪৫) নামে এক হোটেল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সাইদুর রহমান সাইদ সলঙ্গা থানার সাতটিকরি তালতলা মান্নান হোটেলের কর্মী। রাজশাহীর বাঘমারার সাইপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে তিনি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী আরটিভি নিউজকে জানান, আজ সকালে হাটিকুমরুল নবরত্মপাড়ার হাসান আমিনের পরিত্যক্ত বাড়িতে সাইদের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা জাতীয় কিছু সেবন করার পর মারা গেছেন তিনি। এ ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।
এম




