
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. নজরুল (৩৬), মো. সোহেল (২৫), মো. জহুরুল ইসলাম (২১) ও মো. জিয়ারুল (৩১) । এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গোট্রাক, ০৫টি মোবাইল ফোন ও নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসজে/




