
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ে হয়েছে গ্রামবাসীর উদ্যোগে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ব্যতিক্রম এই বিয়ে দেখতে জড়ো হয় ওই গ্রামসহ আশপাশের গ্রামের লোকজনও। ব্যতিক্রম এই বিয়ের আয়োজনও করে গ্রামবাসী। দুজনই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অনুষ্ঠানটি ছিল এক সুমধুর।
জানা গেছে, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম। তার উচ্চতা ৩ ফুট। আর একই ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুন। তারও উচ্চতা আড়াই ফুট। দুজনই শারীরিক প্রতিবন্ধী। ফলে গ্রামবাসী ঠিক করে তাদের বিয়ের। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১ হাজার ১ টাকা দেন মোহরে এ বিয়ে সম্পন্ন হয়।
জিএম




