
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী একটি কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কন্টেইনারবাহী ট্রেনটি ফৌজদারহাট এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়। তবে ওই এলাকায় রেলের ডাবল লাইন থাকায় এবং ডাউন লাইনে ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। উদ্ধার-কর্মীরাও কাজ করছেন।
জিএম




