
আসন্ন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম। তিনি জেলা আওয়ামী লীগের শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি মনোনীত প্রার্থী বরাবর হস্তান্তর করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক পিংকু বিষয়টি নিশ্চিত করেন।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মাসুম ভূঁইয়াকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এদিন বিকেল ৪টায় গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মী মনোনয়নপত্র কিনেছেন।
পি




