
নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের আদমপুর পন্ডিত অ্যান্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল রোববার (৭ নভেম্বর) বিকেলে ক্রিকেট খেলছিল একদল যুবক। তাদের খেলার বল চলে যায় মাঠের পাশের ধানখেতে। বল খুঁজতে গিয়ে ছেলেরা দেখতে পায় খেতের মধ্যে পড়ে থাকা জীবিত এক নবজাতক ছেলেশিশু। তারা নবজাতক শিশুটিকে নিয়ে আসে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
খবরটি ছড়িয়ে পড়লে নবজাতক শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় করেন আশপাশের নারী-পুরুষ। খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখান আদমপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী হাওয়া আক্তার। তিনি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালের একটি রুমে বসে থাকেন।
তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, শিশুটিকে কিছু পিঁপড়ায় কামড়িয়েছে। এখন ভালো আছে। আমার কোনো সন্তান নেই। পরম মমতায় লালন-পালন করতে চাই শিশুটিকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার, ওসি কাজী শাহনেওয়াজ, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমানের সঙ্গে। খোঁজ নেওয়া হচ্ছে আভিভাবকের। ইতোমধ্যে ঢাকার আজিমপুর ছোটমণি নিবাসে কথা বলা হয়েছে। শিশুটি রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই থাকবে। সোমবার সকালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/এসকে




