
আশুলিয়ায় অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় প্রায় দুই হাজার কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে আশুলিয়ার গৌরিপুর এলাকায় এ কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য রাজু আহমেদ। পর্যায়ক্রমে নয়টি ওয়ার্ডে মোট সাত হাজার কম্বল বিতরণ করা হবে।
এসময় রাজু আহমেদ আরটিভি নিউজকে বলেন, দেশের যে কোন দুর্দিনে আওয়ামী লীগ অসহায় ও দুস্থদের পাশে ছিল, এবং থাকবে।
এমআই




