
কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের মামলার এজাহার নামীয় আসামি আশিকুর রহমান রকি ও মো. আলম মিয়াকে আলাদা ভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব- ১১।
র্যাব জানায়, আসামি আশিকুর রহমান রকিকে লালমনিরহাটের চন্ডিবাজার এলাকা ও মো. আলম মিয়া কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা এলাকা থেকে আজ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছেন র্যাব- ১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব হোসাইন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে খুন করা হয়। এ সময় আরও ৪ জন গুলিবিদ্ধ হন।
এসএস




