ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিদ্রোহীদের ঘূর্ণিঝড়ে নৌকার ভরাডুবি

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ১১:৪৭ পিএম
ফাইল ছবি

বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে এক হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। এই ধাপে ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। দিনভর জাল ভোট, ভোট বর্জন, ব্যালট পেপার ছিনতাই ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট।

ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৫টি ইউপির মধ্যে ১৪টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। মাত্র ১টিতে নৌকা বিজয়ী হয়েছে।

নৌকা প্রতীকের একমাত্র বিজয়ী প্রার্থী হলেন ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মো. রেজাউল হাসনাত দুদু।

স্বতন্ত্র বিজয়ীরা হলেন— ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের শাজাহান হাওলাদার মিয়া, আলগী ইউনিয়নে ম. ম সিদ্দিক, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউপিতে মুনসুর মুনসি, চান্দ্রা ইউপিতে খালেক মোল্লা, চুমুরদিতে রফিকুল ইসলাম সোহাগ, তুজারপুরে ওলিউর রহমান, নাসিরাবাদে আলমগীর খান, নুরুল্লাগঞ্জে সৈয়দ শাহাবুর, মানিকদহে শহিদুল্লাহ বাচ্চু ও হামেরদিতে খোকন মোল্লা।

এছাড়া চরভদ্রাসন উপজেলার সদর ইউপিতে আজাদ খান (স্বতন্ত্র), চরহরিরামপুর ইউপিতে জাহাঙ্গীর কবির (বিএনপি স্বতন্ত্র), গাজিরটেক ইউপিতে মো. ইয়াকুব আলী (বিএনপি স্বতন্ত্র)।

নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ পৌরসভার মেয়র ও চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

ভোট গণনা শেষে রোববার (২৮ নভেম্বর) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সেনবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফুল ইসলাম।

সেনবাগ পৌরসভার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আবু নাছের ওরফে ভিপি দুলাল নারিকেল গাছ প্রতীকে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ছাতারপাইয়া ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী মো. আবদুর রহমান (আনারস), কাদরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া (আনারস), কাবিলপুর ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন বাহার (টেলিফোন), বীজবাগ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সেলিম উদ্দিন কাজল (আনারস) বিজয়ী হয়েছেন।

এর আগে ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন কানন নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

হিলি:

দিনাজপুরের নবাবগঞ্জে নৌকার ভরাডুবি। ৯টি ইউনিয়ের মধ্যে ১টিতে নৌকা ৮টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেছেন।

ইউনিয়নের বিজয়ীরা হলেন, ১নং জয়পুর ইউনিয়নে ওবায়দুর রহমান (সতন্ত্র), ২নং বিনোদনগড় ইউনিয়নে নজরুল ইসলাম (স্বতন্ত্র, ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে রাশেদুল কবির (স্বতন্ত্র), ৪নং শালখুরিয়া ইউনিয়নে তারা মিয়া (সতন্ত্র), ৫নং পুটিমারা ইউনিয়নে আনিছুর রহমান (স্বতন্ত্র), ৬নং ভাদুরিয়া ইউনিয়নে বাবুল আহসানুল কবির (আওয়ামীলীগ), ৭নং দাউদপুর ইউনিয়নে আহসান হাবিব (স্বতন্ত্র), ৮নং মাহমুদপুর ইউনিয়নে হাছান মোঃ ছালাহ উদ্দিন (সতন্ত্র) এবং ৯নং কুশদহ ইউনিয়নে আনোয়ারুল আজিম (স্বতন্ত্র)।

নড়াইল:

নড়াইলের কালিয়ায় ১০ ইউনিয়নে স্বতন্ত্র ও দুটিতে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ১২ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নৌকা প্রতীক নিয়ে উপজেলার হামিদপুর ইউনিয়নে পলি বেগমও মাউলী ইউনিয়নে রোজী হক বিজয়ী হয়েছেন।

অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে মাহমুদুল হাসান কায়েস, বাবরা-হাচলা ইউনিয়নে মো. মোজাম্মেল হোসেন, চাচুড়ি ইউনিয়নে মেলজার হোসেন ভূঁইয়া, পুরুলিয়া ইউনিয়নে আমিনুল ইসলাম, সালামাবাদ ইউনিয়নে মাহবুবুর মোল্যা, ইলিয়াচাবাদ ইউনিয়নে মল্লিক মানিরুল ইসলাম, বাঐশোনা ইউনিয়নে মো. চুন্নু শেখ, পহরডাঙ্গা ইউনিয়নে মল্লিক মাহামুদুল ইসলাম, জয়নগর ইউনিয়নে কাজী আইয়ুব হোসেন ও খাশিয়াল ইউনিয়নে বিএম বরকত উল্লাহ নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ:

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর ও দক্ষিণ উপজেলায় আওয়ামী বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী ঘুর্ণিঝড়ে নৌকার ভরাডুবি হয়েছে। দুই উপজেলার ১৭ ইউনিয়নে আ.লীগ কেবল দক্ষিণ সুনামগঞ্জ উপেজলার দুই ইউনিয়নে জয় হয়েছেন। ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী, ২ জাতীয় পার্টি ১ টিতে ও ৯ টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ।

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী রশীদ আহমদ ও রঙ্গারচর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে দ্বিতীয়বারের ন্যায় আব্দুল হাই, আওয়ামী লীগ বিদ্রোহী হিসেবে সুরমা ইউনিয়নে আমীর হোসেন রেজা, লক্ষণশ্রী ইউনিয়নে আনারস প্রর্তীক নিয়ে টানা তিনবারের মতো চেয়ারম্যান নির্বাচন হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ, কুরবাননগর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে টানা তিন বারের ন্যায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত, গৌরারং ইউনিয়নে লাঙ্গল প্রতীক নিয়ে শওকত ইসলাম, মোহনপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মঈন উল হক, মোল্লাপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে টানা তিনবারের ন্যায় চেয়ারম্যান বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হক।

এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া
ঝালকাঠির সুগন্ধা নদীতে-বরগুনাগামী লঞ্চ অভিযানে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে সভা ও আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর মিনি পার্কে দোয়া মোনাজাতে (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে অংশ নেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আমির হোসেন আমু এমপি।  এলাকাবাসীর আয়োজনে দোয়া মোনাজাত ও আলোচনা সভায় যুবলীগ নেতা মোঃ ছবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল,হাফিজ আল মাহমুদ। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।  দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ গাজী শহীদুল ইসলাম। এলাকাবাসী লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত্যু ও আহতদের জন্য অর্থ সহায়তা প্রদান করে জলো প্রশাসকের কাছে। দোয়া মোনাজাতে নিহতদের স্বজনরাসহ শত শত মানুষ অংশগ্রহণ করে।  গত বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৬ জনের প্রাণহানী ঘটেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে। এমএন  
লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া
সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ৪ মামলায় ৭ শতাধিক আসামি
সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির বেশকজন শীর্ষ নেতাসহ সাড়ে ৭শ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, চার মামলার মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি ও উজ্জল হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ একাধিক শীর্ষ নেতা রয়েছেন। পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে একটি, উপ-পরিদর্শক (এসআই) আলীম হোসাইন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে একটি এবং উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে রেলওয়ে কলোনি মহল্লার আওয়ামী লীগ কর্মী উজ্জল হোসেন বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির সাথে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে শহরের কলেজ রোড, ইলিয়ট ব্রীজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৭০ নেতাকর্মী আহত হয়েছেন। এমএন
সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ৪ মামলায় ৭ শতাধিক আসামি
কিডনি-লিভার বিক্রি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
কিডনি ও লিভার পাচার চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যােব। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের খুলশী থানার ইন্ডিয়ান ভিসা সেন্টারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা র্যা ব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন র্যা বের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। চক্রটি এখন পর্যন্ত ৩০-৪০ জন লোককে প্রলুব্ধ করে অবৈধভাবে কিডনি ও লিভার বিক্রির জন্য ভারতে পাচার করেছে বলে দাবি র্যা বের। গ্রেপ্তার তিনজন হলেন- মোহাম্মদ আলী ডালিম (৩৫), মো. আতিকুর রহমান রনি (৩৬) ও মো. আলম হোসেন (৩৮)। র্যা ব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে এ সিন্ডিকেটের মূল হোতা ডালিম। রনি আন্তর্জাতিক কিডনি ও লিভার পাচারকারী দলের সদস্য। ভারতে অবস্থান করেন শাহীন নামে আরেক বাংলাদেশি। তিনি রনি, আলমদের মাধ্যমে কিডনি ও লিভার বিক্রি করবে এমন লোকজন সংগ্রহ করে তাদের ওই দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে কিডনি ও লিভার দাতাদের ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা দেয় চক্রটি। কিন্তু এসব কিডনি ও লিভার চক্রটি ভারতে ক্রেতাদের কাছে ১৫ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করত।  তিনি আরও বলেন, আসামি ডালিমের নেতৃত্বে চক্রের সদস্যরা প্রথমে কিডনি ডোনেট সেন্টারসহ বিভিন্ন নামে ফেসবুক পেজ খোলে। পেজে বিভিন্ন পোস্টের মাধ্যমে ডোনারদের নানাভাবে কিডনিও লিভার বিক্রির (ডোনেশনের) ব্যাপারে প্রলোভন দেখানো হয়। কিডনি বা লিভার টাকার বিনিময়ে বিক্রি করবে এমন ব্যক্তি পাওয়া গেলে তাদের পাসপোর্ট তৈরি ও ইন্ডিয়ান ভিসা লাগানোর ব্যবস্থা করে দেয় চক্রটি। তারপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাদের রক্ত, কিডনি ও লিভারের পরীক্ষা করানো হয়। রিপোর্ট ঠিক থাকলে তাদের ভারতে পাচার করে। এরপর ভারতে অবস্থানরত শাহীন ওই দেশে আবারও পরীক্ষা নিরীক্ষা করে কিডনি ও লিভার সংগ্রহের ব্যবস্থা করে।  এ চক্রটি এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জন লোককে প্রলুব্ধ করে অবৈধভাবে কিডনি ও লিভার দেওয়ার ব্যবস্থা করে বলেও জানায় র্যা ব। এমএন 
কিডনি-লিভার বিক্রি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন
রাজশাহীতে ২ দিন ব্যাপী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর)সকালে নগরীর বড় বনগ্রাম ইনস্টিটিউট এর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার প্রথম পর্বে মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বিকেলে ২য় পর্বের আলোচনা সভায় রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল। এ সময় বক্তব্য রাখেন ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষার্থী আইডিএসইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সরদার জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী। ২ দিন ব্যাপী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি। এমএন
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন
ভোটের লড়াইয়ে দুই জা
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন দুই জা। তারা একই এলাকায় সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই জায়ের এমন ভোটযুদ্ধকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় ভোটাররাও। এক পরিবারের মানুষ হয়েও দুজনই ভোটের মাঠে নিজেদেরকে তুলে ধরছেন আলাদা প্রতীকে। ওই দুই প্রার্থী হলেন, তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শ্রী বিকাশ চন্দ্র সাহার স্ত্রী শ্রীমতি কনিকা রানী এবং শ্রী বিকাশ চন্দ্র সাহার ছোট ভাই শ্রী বিমান চন্দ্র সাহার স্ত্রী শ্রীমতি সাধনা রানী (সাথী)।   নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গুড়পিপুল দেশিগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বড় জা বর্তমান ইউপি সদস্য শ্রীমতি কনিকা রানী মাইক প্রতীক ও ছোট জা শ্রীমতি সাধনা রানী (সাথী) হেলিকপ্টার প্রতীকে লড়ছেন। একই পদে দুই জা ছাড়াও রহিমা খাতুন কলম প্রতীকে এবং মেঘনা আক্তার সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই এলাকায় ভোটার সংখ্যা ৫ হাজার ৫৫৯জন। এ নিয়ে বর্তমান ইউপি সদস্য বড় জা শ্রীমতি কনিকা রানী আরটিভি নিউজকে বলেন, এ ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে দুইবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে। এবারও নির্বাচনে অংশ নিতে আমি আগে থেকেই মাঠে গণসংযোগ করে আসছিলাম। কিন্তু আমার জা প্রতিহিংসার কারণে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। এখন ভোটাররাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ছোট জা শ্রীমতি সাধনা রানী (সাথী) আরটিভি নিউজকে বলেন, রাজনীতিতে কোন আত্মীয় স্বজন নেই। কোন প্রতিহিংসা নয়, নির্বাচনে জয়লাভ করলে গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করবো। এমএন
ভোটের লড়াইয়ে দুই জা
আরও পড়ুন
ভোটের লড়াইয়ে দুই জা
৩ বারের জনপ্রতিনিধি, ৪৩ বছর বয়সে করলেন এসএসসি পাস
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০
শেষ ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা (তালিকা)