
গাজীপুর মহানগরীর কাশিমপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশ ও ২নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) লতিফপুর বড়টেক এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদার সভাপতিত্বে ও উপপরিদর্শক দীপঙ্কর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হাসান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বেলাল হোসেন, কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মণ্ডল প্রমুখ।
এ সময় উপস্থিত বক্তারা পুলিশের নানা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে মাদকসেবীদের প্রতি আরও কঠোর হতে আহ্বান জানান।
আরএ/টিআই




