
মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ পালরদী নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে কালকিনির মাঝের খেয়াঘাট এলাকার পারলদী নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু নাঈম (৩) রমজানপুর ইউনিয়নের উত্তর চড়াইকান্দি গ্রমের মোহাম্মদ শাহ আলমের ছেলে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার বিকেলে নদীরপাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় নাঈম। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও নাঈমের সন্ধান পায়নি।
সোমবার বিকেলে বাড়ি থেকে কয়েকশ’ গজ দূরে স্থানীয়রা একটি শিশুর মরদেহ নদীতে ভাসতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
পরে বরিশালের গৌরনদীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এমআই/টিআই




