
ভারতে নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন স্থলবন্দরে জারি করা হয় সতর্কতা। অথচ বাংলাবান্ধা স্থলবন্দরে নেওয়া হয়নি সতর্কতা।
এখানে বিদেশি চালকসহ স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী কেউই মানছে না স্বাস্থ্যবিধি। ইমিগ্রেশনে কোনোরকমে যাত্রীদের তাপমাত্রা মাপা হলেও পার পেয়ে যাচ্ছেন ভারত, নেপাল ও ভুটান থেকে আসা চালকরা।
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন স্থলবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হলেও বাংলাবান্ধা স্থলবন্দরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভারত, নেপাল ও ভুটান থেকে আসা বিদেশি চালকসহ স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী কেউই মানছে না স্বাস্থ্যবিধি। ফলে বন্দরে দিন দিন বাড়ছে ঝুঁকি। দেশের একমাত্র গুরুত্বপূর্ণ এই বন্দরে ওমিক্রন ভাইরাস নিয়ে কর্তৃপক্ষের নেই কোনো নজরদারি।
ইমিগ্রেশন যাত্রীদের তাপমাত্রা কোনোরকম মাপা হলেও। ভারতসহ তিন দেশ থেকে প্রতিদিন প্রায় ৩শ’ পণ্যবাহী ট্রাক নিয়ে আসা চালকদের মাপা হচ্ছে না তাপমাত্রা। জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে না ট্রাকে। এমনকি মাস্কও পরিধান করছে না কেউই। ফলে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের উদাসীনতায় স্বাস্থ্যবিধিকে উড়িয়ে দিয়েই চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
পঞ্চগড় বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সবরকম স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানির কার্যক্রম চলছে।
জিএম/এসকে




