
রাজধানীর বনানীতে ফাঁকা সড়কে রেসিং করতে গিয়ে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় সিএনজি চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রেসিং করতে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্বা দেয়।এতে তিনজন গুরুতর আহত হয়।তাদের কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বনানী এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়। সিএনজিচালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, সড়ক থেকে গাড়িগুলো সরানো হয়েছে। এ ঘটনায় আটক হয়নি কেউ।
এমএন




