
চট্টগ্রামের ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ৭ম কেএসআরএম গল্ফ টুর্নামেন্ট-২০২১ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এই টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. জেনারেল এসএম মতিউর রহমান, ওএসপি, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি, আর্টডক, ময়মনসিংহ ক্যান্টেনমেন্ট। কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম, কেএসআরএমের জিএম (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, সিনিয়র জিএম (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. জসিম উদ্দিন, জিএম (অ্যাকাউন্টস) নুরুল হুদা সিদ্দিকী, সিনিয়র অফিসার (ব্রান্ড) মিজান-উল-হক ও কেএসআরএমের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি লে. জেনারেল এসএম মতিউর রহমান বলেন, টানা ৭ম বার কেএসআরএম টুর্নামেন্ট আয়োজন করায় আমি আনন্দিত। এই ধরনের গল্ফ টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও তিনি কেএসআরএমের উত্তরোত্তর সমৃদ্ধি ও টুর্নামেন্ট আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
কেএসআরএমের পক্ষ থেকে মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংসের জিএম লে. কর্নেল (অব.) আশফাকুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি ও টুনার্মেন্ট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং কেএসআরএম সম্পর্কে বক্তব্য তুলে ধরে এ আয়োজনে কেএসআরএমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে র্যা ফেল ড্র, লাঞ্চ ও খেলোয়ারদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পি




