
দিনাজপুরের হিলিতে এক দিনের ব্যবধানে ২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল সকাল ৬ টায় ১০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও আজ (সোমবার) সকাল ৬টায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে।
জানা গেছে, সোমবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ। এদিকে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। ঘণ্টায় গতিবেগ ৪-৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তবে বিকেল থেকে আবারও তাপমাত্রা কমতে থাকে।
রহিম নামে এক শ্রমিক আরটিভি নিউজকে জানান, আমি গরিব বয়স্ক মানুষ। সংসারে ৫ জন সদস্য। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সেই জন্য শীতের মধ্যেও কষ্ট করে কাজে বের হয়েছি।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানান, সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে ১২ ডিগ্রী তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ ও গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৬ কিলোমিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
জিএম/এসকে




