
হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক সুদীপ্ত দাশের দণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুল খালাস প্রদান করা হয়েছে।
আসামিরা হলেন, জেলার বাহুবল উপজেলার লাকুড়ীপাড়া গ্রামের সৈয়দ জিতু মিয়ার ছেলে সৈয়দ হেলাল মিয়া (২৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার বড়গাও গ্রামের আবদুল হামিদ চৌধুরীর কন্যা লাভলী আক্তারকে বিয়ে করেন একই উপজেলার লাকড়ীপাড়া গ্রামের আসামি সৈয়দ হেলাল মিয়া।
বিয়ের কিছুদিন পর ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন। যৌতুকের টাকা না দেওয়ায় একই বছর ২৩ সেপ্টেম্বর ভিকটিম লাভলী আক্তারকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ফেলে বাড়ি থেকে চলে যায় স্বামীসহ আত্মীয় স্বজনরা।
এমআই/টিআই




