চায়না জাতের কমলা চাষ করে সাফল্য পেয়েছেন মাগুরার দাইরপাড়া গ্রামের কৃষক আবু তাহের। শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বেশি দূর লেখাপড়া করতে পারেননি তিনি। তবে কারো বোঝা না হয়ে নিজেকে স্বাবলম্বী করতে এ কাজ শুরু করেন তাহের।
মাগুরার রাঘবদাইড় ইউনিয়নের দাইরপাড়া গ্রামের কৃষক আবু তাহের। শারীরিক অসুস্থতার কারণে অষ্টম শ্রেণির পর আর লেখাপড়া করতে পারেননি। পড়াশোনা কম হওয়ায় বাধ্য হয়ে কৃষি কাজ শুরু করেন।
এদিকে ২০১৯ সালে ইউটিউবে প্রচারিত চায়না কমলা চাষের প্রতিবেদন দেখে স্বল্প পরিসরে কমলা চাষ শুরু করেন তিনি। প্রথমবারের ফলনেই ৩০ মণ কমলা বিক্রি করে ১ লাখ ২০ হাজার টাকা উপার্জন হয় তার।
এ বিষয়ে মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড.হায়াদ মাহমুদ বলেন, কৃষি বিভাগ আবু তাহেরকে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছে। এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
জিএম




