
লক্ষ্মীপুরে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা করেছেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি।
মামলার বাদী অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক আরটিভি নিউজকে বলেন, ডা. মুরাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা মনে করি এটি শুধুমাত্র জাইমা রহমানের সম্মানহানি হয়েছে। এটা পুরো নারী সমাজের জন্য অপমানজনক। তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেওয়া হয়নি।
এমআই/টিআই




