
যশোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে ২৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
বহিষ্কৃতরা হলেন, হৈবতপুর ইউনিয়নের আহমেদ আলী ও হরেন কুমার বিশ্বাস, ইছালি ইউনিয়নের আইয়ুব হোসেন, আনিসুর রহমান ডেভিড ও জাহিদুল ইসলাম জাহিদ, নওয়াপাড়া ইউনিয়নের কাজী আলম ও হুমায়ুন কবীর তুহিন, উপশহর ইউনিয়নের শওকত হোসেন রত্ন, কাশিমপুর ইউনিয়নের বিএম সাইফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না, গোলাম মোস্তফা ও আলমগীর কবির মিলন, দেয়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান, আরবপুর আসাদুজ্জামান খোকন, ফারুক আহমেদ বাবু ও নুরুল ইসলাম, চাঁচড়া ইউনিয়নে শামীম রেজা ও ফারুক হোসেন, রামনগর ইউনিয়নের মাহমুদ হাসান লাইফ, ফতেপুর ইউনিয়নের আলমগীর হোসেন, ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়া ইউনিয়নের শেখ মাহমুদ হোসেন, আবদুর রশিদ ও কাজী হাফিজুর রহমান এবং নরেন্দ্রপুর ইউনিয়নের মো. জাকির হোসেন, রাজু আহমেদ ও ফেরদৌস আহমেদ। একইসঙ্গে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান সানাকেও বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যান পদে বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে বহিস্কৃত করা হয়েছে মর্মে সাংবাদিকদের জানিয়েছেন দলটি জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন। এ সময় দলের জেলা পর্যায়ের অন্তত ১৫ জন নেতা উপস্থিত ছিলেন।
জিএম/এসকে




