
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম আলী (২৬) শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের বাসিন্দা।
শাহবাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে সীমান্তে গুলির ঘটনায় ইব্রাহীম মারা গেছে। তার মরদেহ বিএসএফের কাছে আছে। চেয়ারম্যান ও বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, এক বাংলাদেশি নিহতের কথা জানা গেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখনও বিএসএফের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
জিএম/এসকে




