
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ঘন কুয়াশার কারণে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে একই দিন ভোর থেকে নৌযান বন্ধ রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোরে থেকেই কুয়াশার তীব্রতা বেড়েছে। নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি কুয়াশার কারণে অস্পষ্ট হয়ে আছে। তা ছাড়া নৌপথে সামান্য দূরত্বেও দিক নির্ণয় সম্ভব হচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিড সকাল সাড়ে ছয়টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আজ বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। নৌরুটে প্রচুর কুয়াশা রয়েছে। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।
জিএম/এসকে




