
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নওগাঁ জেলার দুই উপজেলার ২০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পড়ান জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, রানীনগর উপজেলার নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহন্তীসহ প্রশাসনের অন্যান্য কর্মবর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রমাসক নবনির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার আহবান জানান। পরে জেলা প্রশাসক নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, নওগাঁ সদর উপজেলার ১২ জন ও রানীনগর উপজেলার ৮ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
এমআই




