
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের মহুভাসি গ্রামে ২০টি দেশীয় অস্ত্র রামদাসহ ছাত্রলীগ নেতা সবুর (২৮) কে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সবুর ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাতে রহিমানপুর নির্বাচনী এলাকা মহুভাসি গ্রামে একটি টিভিএস গাড়ি ও ২০ টি রামদা সহ আহত অবস্থায় সবুরকে আটক করে পুলিশ। আটক সবুর ইসলাম নগর এলাকার নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অস্ত্রের বস্তাসহ দেখতে পেয়ে সবুরকে আটক করে এলাকাবাসী। সঙ্গে সঙ্গেমানুষের ভীড় বেড়ে গেলে তাকে মারধর শুরু করে সবাই। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। আটককৃত রামদাগুলো নির্বাচনী সহিংসতায় ব্যবহার হতো বলে ধারনা করছে স্থানীয়রা।
তবে হাসপাতালের বেডে শুয়েই সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সবুর। তিনি বলেন, আলামিন নামের একজন নৌকার প্রার্থীকে বদনাম করার উদ্দেশ্যে আমাকে ফাঁসানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআই




