
নৌপথের যাত্রী আমাদের অংশীজন। শুধু তাদেরই নয়, যেকোনো বিপদের মানুষকে সহায়তা করা হবে। লঞ্চের আগুনে আহতদের সবধরণের সহযোগিতা করা হবে। চিকিৎসা সহায়তায় সরকার পাশে দাঁড়াবে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে শেখ হাসিনা বার্ণ ইউনিটে 'এমভি অভিযান-১০' লঞ্চে আগুনে আহত ব্যক্তিদের দেখতে যান নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি মানবিক সরকার। তিনি নৌপথের উন্নয়নে খুবই আন্তরিক। তার নেতৃত্বে নৌপথের আরো বেশী নিরাপদে সক্ষম হব। লঞ্চে এ ধরণের মর্মান্তিক ঘটনা আগে ঘটেনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বার্ণ ইউনিটের ডা: ইমু ও ডা: আইউব প্রমুখ।
ইউনিটে 'এমভি অভিযান-১০' লঞ্চে আগুনে আহত আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এফএ




