
গোপালগঞ্জ রাজশাহীগামী রেল রুটের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছেলে।
নিহতের নাম, ছিরু মোল্লা (৫০)। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাববী পাড়া গ্রামের সামাদ মোল্লার ছেলে। আহত হয়েছে ছিরু মোল্লার ছেলে সোবহান মোল্লা (২৫)।
প্রত্যক্ষদর্শীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেন বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার রেলগেট পৌঁছালে সেখানে কোনো গেটম্যান না থাকায় কিছু না বুঝেই ট্রাক্টর নিয়ে যাচ্ছিল বাবা-ছেলে। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাদের সজোরে ধাক্কা মারে। এ সময় ছেলে আহত হলেও বাবা ঘটনাস্থলেই মারা যান।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মাসুদ আলম বলেন,আমরা এ দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি।
এমআই/এসকে




