
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় মাইট কোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৬৫ বছরের রতন সিকদার। নাতির কোলে চড়ে ভোট দিতে আসেন।
মাইট কোমরা গ্রামের জালাল সিকদার আরটিভি নিউজকে বলেন, বয়সের ভারে এখন আর একা চলতে পারছি না। আগামী নির্বাচনে ভোট দিতে পারব কি না, আল্লাহ জানে। তাই ভোট দেওয়ার লোভ সামলাতে পারিনি। নাতিকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি ভোট দিতে।
ভোটটি নষ্ট করতে চাই না। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। জনগণের সেবা করবে এমন ভালো লোককে ভোট দিব।
সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো। তবে এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। এ দুটি উপজেলার ১৩টি ইউনয়নে চেয়ারম্যান পদে ৫৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন, সাধারণ সদস্য পদে ৩৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমআই/টিআই




