
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া সাইক্লোন সেল্টার সেন্টারে ভোট দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (আনারস) তিন সমর্থক আহত হয়েছে।
আহত মুসা হাওলাদার, সজিব হাওলাদার ও সাখাওয়াত হোসনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানিয়েছেন, রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য রাস্তায় উঠলে নৌকা প্রতিকের সমর্থকরা তাদের উপর হামলা করে।
এমআই




