
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বাড়ইপাড়া এলাকায় নাবেয়াত কয়েল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (২৯ডিসেম্বর) দুপুরে হঠাৎ করে কয়েল কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জিএম/এসকে




