
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কলেজ রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দু'দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখনও সংঘর্ষ চলছে।
আরএ/




