
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিন্তু কেন। আপনারা জানেন ভোট আসে ভোট যায় কিন্তু আপনাদের ভোট লাগে না। আমরা জনগনের ভোট নিয়েই নির্বাচিত হয়েছি। আজকে আমাদের ওপর আক্রমণ করা হয়েছে সে রকম আক্রমণ হবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা যুদ্ধ করব। আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করব। যে পালাবে সে মরবে। যে ঘুরে দাঁড়াবে সেই জিতবে। আসুন আমরা যুদ্ধ করি। যুদ্ধ করে বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে ফিরিয়ে আনবো।
এমআই/টিআই




