
ঝিনাইদহের মহেশপুরে এক চা-দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরটিভি নিউজকে জানিয়েছেন, রাতে পৌরসভার কুলতলা বাজারের নিজ চায়ের দোকানে ঘুমিয়ে ছিল চা-দোকানি ইনানুর রহমান। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।
এমআই/টিআই




