
ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ক্যাম্প ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।বর্তমান ইউপি সদস্য মহসিনের নেতৃত্বে এ ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ওই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্যকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর)সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ জরিমানা আদায় করেন।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য মহসিন মেম্বারকে দশ হাজার টাকা জরিমানা করি।
এমএন




