
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের অর্থনীতির শক্তিশালী ভিত গড়ে তুলতে হবে।
সোমবার (৩০ মে) দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় শহরের ৫১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং এসএমই উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভায় বক্তরা এ কথা বলেন।
সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আশরাফুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার মহাব্যবস্থাপক মো. ওসমান গনি। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল ম্যানেজার জামিল আহমেদ, জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. একরামুল হক আকন, রুপালী ব্যাংকের বিভাগীয় প্রধান হেমন্ত কুমার দাস।
এতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, এসএমই উদ্যাক্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবুল কালাম আজাদ।




