
লালমনিরহাটের হাতীবান্ধায় ফেনসিডিলসহ দুইজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউপির গেন্দুকুড়ি সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এক শ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার বোতলজাত ফেনসিডিলসহ হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুইজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতরপাড়া এলাকায়।
তিনি আরও জানান, তাদের নামে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।




