
সরকারি নিয়মের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে সরকারি দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি একে বারেই কম। তবে সময় মত কর্মকর্তারা উপস্থিত না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলা দপ্তরগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কালিয়াকৈর উপজেলা সরকারি ২১টি দপ্তর রয়েছে। আজ বুধবার সারাদেশে সরকারি অফিস ও আদালত সকাল ৮ থেকে ৩টা পর্যন্ত করার নির্দেশ দিলেও প্রথম দিনে উপজেলায় কর্মকর্তাদের উপস্থিতি নেই বললেই চলে। সকালে বিভিন্ন দপ্তরে গিয়ে দেখা যায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, কৃষি বিভাগ ও মৎস্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশলী, ভূমি অফিসের কর্মকর্তারা মানছেন না সরকারি নিয়ম। এতে চরম দুর্ভোগে পড়েছে সেবা নিতা আসা সাধারণ মানুষ।
জাথালিয়া থেকে আসা বক্কর আলী জানান, আমার জাতীয় পরিচয়পত্রে নাম ভুল হয়েছে। সংশোধন করার জন্য এসেছি। তবে সকাল ৯টা বাজে অফিসে কোনো কর্মকর্তা নেই।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আমি সব দপ্তরের খবর নিবো। যারা সময় মত অফিসে উপস্থিত হয়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




