
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা দরদ আছে। এটার প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা ছাত্রজীবনে সেই ৬০-এর দশকে সিলেটে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছি। বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো হলেই যে সবকিছু হয়ে যাবে তা নয়। পড়াশোনায় মনোযোগী হতে হবে।
শুক্রবার (২ সেপ্টম্বর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমি শুনে খুব খুশি হয়েছি যে, এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দুই নম্বর হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট সকলকে ধনবাদ জানাই।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সৈয়দ মুজতবা আলীর ভাতিজা সৈয়দ রুহুল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল প্রমুখ।




