
নির্মাণে শিল্পীদের হাত ধরে, বেঙ্গল সিমেন্টের শক্তিতে এর প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের টিপিল ভিআইপি কনভেনশন সেন্টারে বেঙ্গল গ্রুপের আয়োজনে জেলার শতাধিক শিল্পীরাজদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেঙ্গল সিমেন্টের কার্যকারিতা বিষয়ক পরামর্শ প্রদান এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেঙ্গল সিমেন্টের রাজশাহী ডিভিশনের এ জি এম কাজী মোস্তাফিজুর রহমান।
এ জি এম কাজী মোস্তাফিজুর রহমান বলেন, বেঙ্গল সিমেন্ট গত চার বছর ধরে দেশের সকল বিভাগ ও জেলাতে সুনামের সঙ্গে ব্যবহার হয়ে আসছে। দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, হাউজিং কমপ্লেক্সসহ সকল প্রতিষ্ঠানে নির্মাণ কাজের গুনগত মান বজায় রেখে শিল্পীরাজরা ব্যবহার করে আসছে। বর্তমানে বেঙ্গল সিমেন্ট দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হচ্ছে।
এদিকে অনুষ্ঠানে নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা কেন বেঙ্গল সিমেন্ট ব্যবহার করবেন তার একটা চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এবং লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান শিল্পীরাজের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বেঙ্গল সিমেন্টের আর এস এম (বগুড়া রিজিওন) মো. কামাল হোসেন, টেকনিক্যাল উপস্থাপনায়- ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান, টি এস ও (নওগাঁ) মো. রফিকুল ইসলাম এস পিও, (নওগাঁ) জাহিদুল ইসলাম এস পিও, (নওগাঁ) রফিকুল হাসানসহ জেলার প্রায় শতাধিক শিল্পীরাজ উপস্থিত ছিলেন।




