
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ১ হাজার পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়ার ইউএনও শেখ রাশেদ উজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি এমএ কাইউম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি নুর এ আলম আশিক প্রমূখ। পাশাপাশি ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।




